নিয়ামতপুর প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরের পাঁড়ইল ইউনিয়নের মাধইল মহাপাড়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ লিটার চোলাইমদসহ রুবেন (৪০) ও সোহরাব হোসেন (৫০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, তারা চোলাইমদ তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জের অবগতির জন্য অনুরোধ— পাঁড়ইল ইউনিয়নের সকড়পাড়া, সিকদারপুর, মহাপাড়া ও টুকিয়াপাড়া এলাকাতেও মাদকবিরোধী অভিযান জোরদার করা হোক। স্থানীয়দের অভিযোগ ও তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।