• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: / ১২৪ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেআল হাসদা (১৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মোড়ের দক্ষিণ পাশে নাচোল-আমনুরা সড়কসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেআল হাসদা উপজেলার নেজামপুর ইউনিয়নের টকটকিয়া মসনাপাড়া গ্রামের বাজুর হাসদার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলে দুইজন ইলেকট্রিশিয়ান বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। তাদের সঙ্গে সোহেআল হাসদাও কাজ করছিলেন। একপর্যায়ে বাঁশ কাটার সময় অসাবধানতাবশত বাঁশটি পাশের বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের ওপর পড়ে যায়। এতে সোহেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নাচোল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম গোলাম সারওয়ার মোর্শেদ বলেন, “ঘটনাটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। যে কাজটি করা হচ্ছিল, সেটি নেসকোর কাজ ছিল। ঘটনাস্থলের পাশে পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ হাজার ভোল্টের লাইন ছিল। ওই লাইনের সংস্পর্শে এসে দুর্ঘটনাটি ঘটে। পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব কাজ হলে নিয়ম অনুযায়ী লাইন বন্ধ করে কাজ করা হতো।” নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল দেবনাথ জানান, সোহেল বাঁশ কাটার সময় বাঁশটি বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের ওপর পড়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category