• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! মামলা তুলে নিতে বাদিকে প্রাণনাশের হুমকি বদলগাছীতে জায়গা-জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ,থানায় লিখিত অভিযোগ দোগাছী গ্রামে টেকনিক্যাল স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ আদমদীঘিতে ষষ্টী পুজা ও জামাই ষষ্টী উৎসব পালন পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও আইএইচটি প্রতিষ্ঠার ঘোষণায়, সদর হাসপাতাল পরিদর্শনে ব্যারিস্টার নওশাদ জমির এমপি সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। নওগাঁয় ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার, মামলা দায়েরের ৯ ঘণ্টার মধ্যেই র‍্যাবের অভিযান পাওনা টাকা চাওয়ায় নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

নাচোলে জাল সনদে চাকুরির অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ। / ৩৫৫ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাল সনদে চাকুরির অভিযোগ উঠেছে কামার জগদইল মেহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলীর বিরুদ্ধে।
বুধবার উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি অভিযোগ দাখিল করেন একই গ্রামের এন্তাজ আলী নামের এক ব্যাক্তি।

তিনি তাঁর অভিযোগ লিপিতে উল্লেখ করেন ওই বিদ্যলয়ের প্রধান শিক্ষক বাবর আলী এ্যামেরিকান ইউনিভার্সিটি থেকে ডিগ্রী পাস সনদ নিয়ে গত ৯০ সালের ১৫ অক্টোবর মাসে সহকারি শিক্ষক নিসেবে চাকুরী গ্রহন করেন। পরে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব ভার গ্রহন করেন। তবে অভিযোগকারি এন্তাজ আলীর দাবী তার বিএ পাসের সনদ পত্রটি সম্পূর্ন ভূয়া।

এদিকে বাবর আলী নিজেকে আমেরিকান ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করেছেন বলে দাবি করেন এবং দীর্ঘ ৩৫ বছর যাবৎ শিক্ষকতা করে আসছেন। বিষয়টি সন্দেহজনক হওয়ায় আবেদনকারী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, অভিযুক্ত ব্যক্তি কখনোই ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন না।

এ বিষয়ে শিক্ষক বাবর আলীর কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন- অভিযোগটি সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনু মিয়ার সাথে যোগাযোগ করাহলে তিনি বলেন আমি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category