• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

নওগাঁয় শিক্ষার্থীর টাকা ছিনতাইয়ের অভিযোগে পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

মুজাহিদ হোসেন, বিশেস প্রতিনিধি: / ৬০ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেস প্রতিনিধি: নওগাঁ সরকারি কলেজের দুই শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগে মো. আব্দুল আহাদ (২০) নামে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও সাক্ষ্য-প্রমাণ যাচাই করে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার আব্দুল আহাদ নওগাঁ সদর উপজেলার চকদেব (মাস্টারপাড়া) এলাকার মো. আবুল কালাম আজাদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই বিকেল ৫টার পর নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী রবিউল ইসলাম (২০), পিতা আবদুল করিম, সাং-বিষ্ণুপুর, থানা-মান্দা, জেলা-নওগাঁ এবং তার বন্ধু তানভীর জেলা পরিষদ পার্কে ঘুরতে যান। এ সময় ২-৩ জন ব্যক্তি তাদের ভয়ভীতি দেখিয়ে পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ওই দুই শিক্ষার্থী নওগাঁ সদর ডিগ্রি মোড় এলাকার একটি ছাত্রাবাসে থাকেন।
ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নওগাঁ জেলা পুলিশ সুপারের নজরে আসে। ভুক্তভোগীরা প্রথমে থানায় কোনো অভিযোগ করেননি। পরে পুলিশ সুপার সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দেন।
এরপর ডিবি পুলিশ পার্ক এলাকার তথ্যপ্রযুক্তিগত বিশ্লেষণ, বিভিন্ন তথ্য সংগ্রহ এবং সাক্ষ্য-প্রমাণ যাচাই করে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুল আহাদকে গ্রেপ্তার করে। পরে ভুক্তভোগী বাদী তাকে শনাক্ত করেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার আব্দুল আহাদের বিরুদ্ধে একই ধরনের ঘটনার আরও তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category