• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Headline
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১

নওগাঁয় ভুয়া ‘প্লাটিনাম কয়েন’ প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ২টি নকল কয়েন

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ / ১৩১ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁ শহরে ভুয়া প্লাটিনাম কয়েন বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনব্যাপী শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুইটি নকল প্লাটিনাম কয়েন।
শুক্রবার সকালে জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন—ঢাকার মোহাম্মদপুর থানার আজিজ মহল্লার খলিল মিয়ার ছেলে মো. উজ্জ্বল (৪৭), ঝালকাঠির নলছিটি থানার দপদপিয়া এলাকার সেলিম খানের ছেলে আল মামুন (৪৭), নারায়ণগঞ্জের ফতুল্লাহ থানার মাহমুদপুর এলাকার ওসমান গনির ছেলে দেলোয়ার (৪৮) এবং নওগাঁ সদর উপজেলার দাসকান্দি এলাকার আব্দুস সোবাহানের ছেলে আবু সাঈদ (৩৪)।
পুলিশ সুপার জানান, দুইজন ভুক্তভোগী তার কাছে অভিযোগ করেন যে, একটি প্রতারক চক্র মূল্যবান প্লাটিনাম কয়েন বিক্রির প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়। পরে নির্ধারিত দিনে কয়েন হস্তান্তরের কথা থাকলেও প্রতারকরা টালবাহানা করতে থাকে এবং ভুক্তভোগীদের নওগাঁ শহরের বিভিন্ন স্থানে ঘোরাতে থাকে। একপর্যায়ে আরও টাকা দাবি করলে ভুক্তভোগীদের সন্দেহ সৃষ্টি হয়।
বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন পুলিশ সুপার। পরে ডিবি পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় শহরের হোটেল ফারিয়াল থেকে তিনজনকে আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরেকটি হোটেল থেকে চক্রের মূলহোতা আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে আবু সাঈদের দেওয়া তথ্য অনুযায়ী তার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে দুইটি ভুয়া প্লাটিনাম কয়েন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category