• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! মামলা তুলে নিতে বাদিকে প্রাণনাশের হুমকি বদলগাছীতে জায়গা-জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ,থানায় লিখিত অভিযোগ দোগাছী গ্রামে টেকনিক্যাল স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ আদমদীঘিতে ষষ্টী পুজা ও জামাই ষষ্টী উৎসব পালন পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও আইএইচটি প্রতিষ্ঠার ঘোষণায়, সদর হাসপাতাল পরিদর্শনে ব্যারিস্টার নওশাদ জমির এমপি সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। নওগাঁয় ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার, মামলা দায়েরের ৯ ঘণ্টার মধ্যেই র‍্যাবের অভিযান পাওনা টাকা চাওয়ায় নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

নওগাঁয় বিশেষ অভিযানে ১১ মামলার আসামি কুখ্যাত ডাকাত শরিফুল গ্রেপ্তার

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ / ৭৪ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ১১টি মামলার আসামি কুখ্যাত ডাকাত মো. শরিফুল ইসলাম পচাঁ (৩৪) কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নওগাঁ সদর উপজেলার বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম পচাঁ জেলার মান্দা উপজেলার চকজামদই গ্রামের মৃত আজির উদ্দীনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মহাদেবপুর থানা পুলিশের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নওগাঁ সদর থানার বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ডাকাতি, দস্যুতা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে জানায় পুলিশ।
তার বিরুদ্ধে নওগাঁ সদর, মহাদেবপুর, মান্দা ও নিয়ামতপুর থানায় বিভিন্ন সময়ে দায়ের করা মোট ১১টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ডাকাতি, দস্যুতা, চুরি, হত্যা ও গণধর্ষণের মতো গুরুতর অভিযোগ রয়েছে। বর্তমানে মামলাগুলো আদালতে বিচারাধীন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার (৫ মে) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও বলেন, পুলিশের এ ধরনের চলমান অভিযানের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং জনমনে স্বস্তি ফিরছে।
পুলিশ জানায়, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category