• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Headline
কুমিল্লা আদালতে বিচার চলাকালীন সাংবাদিকের উপর হামলা, ওয়ারেন্ট ও জি.আর মামলা থাকা সত্ত্বেও আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ: আসামির কল রেকর্ড ফাঁস ঝালকাঠির সড়ক দখল করে ভ্যানে সবজি-ফল বিক্রি, বাড়ছে জনদুর্ভোগ কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি গাজীপুরের শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগের জেলার নেতা গ্রেপ্তার, সঙ্গে এক সহযোগী দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার দামকুড়া থানায় দুই ব্যক্তিকে আটকের ঘটনা জানতে চাওয়ায় সাংবাদিককে মেজাজ দেখালো এসআই আসরাফুল কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, সহযোগী পলাতক। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ: ডাঃ শাহাদাত হোসেন জামালপুরে ভারতীয় মদ২১৭ বোতল উদ্ধার, ছাত্রদল নেতা সহ ৫ জন আটক বাংলাদেশ প্রেসক্লাব, চট্টগ্রাম বিভাগীয় কমিটির উন্নয়ন সভা উপলক্ষে প্রস্তুতি ও মতবিনিময় সভা

দিনাজপুরের হলি ল্যান্ড কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি : / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_131072

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের হলি ল্যান্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্কলারশিপ পরীক্ষা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের ‘ক্যাম্পাস-১’-এ এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার মোট ৩৬৬ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা চলাকালীন কলেজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আফজাল হোসেন, শিক্ষা ও হোস্টেল পরিচালক মোঃ সালাহ্উদ্দিন খোকন এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ ইকবাল কবির মোগল সহ অন্যান্য শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতেই নিয়মিতভাবে এই স্কলারশিপ পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category