• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Headline
বকশীগঞ্জে অটোরিকশা চুরি করে পালানোর সময় এক চোর আটক, পুলিশের কাছে সোপর্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্ততি সভা অনুষ্ঠিত  নওগাঁর নিয়ামতপুরে চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য পটিয়া দক্ষিণ গোবিন্দারখীল স্কুলের  খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন সমাজ সেবক দিদারুল আলম।  কালীগঞ্জে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন। নরুন্দিতে মাকে নির্যাতনের অভিযোগে বড় ছেলে জেল হাজতে৷৷ অ্যাম্বুলেন্সে অভিনব কৌশলে ইয়াবা পাচার: স্বামী-স্ত্রী গ্রেপ্তার ঠাকুরগাঁওতে RDRS Bangladesh office ইউনিয়ন ফেডারেশনের মতবিনিময় সভা

তানোরে এক বৃদ্ধকে নায়িকার সঙ্গে বিয়ের প্রলোভন দিয়ে লাখ-লাখ টাকা আত্মসাত!

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ জাকির হোসেন-টুটুল। / ২৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ জাকির হোসেন-টুটুল।

রাজশাহীর তানোরে কথিত এক ঘটক নায়িকার সঙ্গে বিয়ে করিয়ে দিবে বলে, প্রলোভন দিয়ে ৭৫-বছর বয়সের বৃদ্ধরে কাছে থেকে কয়েক দফায় প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেছেন, প্রতারক ঘটক আব্দুল লতিফ ওরফে ভোলা (৫৫)। তিনি তানোর পৌর এলাকার ধানতৈড় মহল্লার মৃত আব্দুল মজিদের পুত্র।

এ ঘটনায় ভুক্তভোগী আলহাজ্ব দোস্ত মোহাম্মদ (৭৫) বাদি হয়ে ঘটক আব্দুল লতিফ ওরফে ভোলাকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। স্থানীয়রা প্রতারক ঘটককে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে।

অভিযোগে প্রকাশ, উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) বিলশহর গ্রামের মৃত মোহর সরদারের পুত্র বয়োবৃদ্ধ হাজী দোস্ত মোহাম্মদকে বিয়ের প্রলোভন দেখিয়ে, মেয়ে দেখানোর কথা বলে তার কাছে থেকে ঘটক ভোলা কয়েক দফায়  ৬ লাখ ৯৬ হাজার ২৯৫ টাকা হাতিয়ে নিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে,২০২৫ সালের ১৫ জুন লালপুর বাজারের হালিমের দোকান থেকে  (০১৭২৩৫১৬৬৯৯ নং বিকাশ এজন্ট নম্বর)  কয়েক দফায় এক লাখ বিশ হাজার টাকা। সুমন আলীর দোকান থেকে কয়েক দফায়  (বিকাশ এজেন্ট নম্বর-০১৭১৯৩২৯৬৯০) এক লাখ পঞ্চাশ হাজার টাকা। আসলাম আলীর দোকান থেকে (০১৭৩৯-৬৪২২০০ নং বিকাশ এজন্ট) কয়েক দফায় এক লাখ ৬৭ হাজার টাকা। গোল্লাপাড়া বাজারের রনির দোকান থেকে ( ০১৭৩৭-৩২৮৭৫৪ নং বিকাশ এজন্ট নম্বর) কয়েক দফায় এক লাখ ৩৫ হাজার টাকা। মুণ্ডুমাল বাজারের সাইফুল ইসলামের দোকান থেকে  (০১৭১৩৭০২৯৩৫ নং বিকাশ এজন্ট নম্বর) ১৭ হাজার টাকা। ইলামদহী বাজারের জাফর আলীর দোকান থেকে (০১৩০৩-৬০২১৬৫ নং বিকাশ এজন্ট নম্বর) ১৩ হাজার ১৪০ টাকা।

এছাড়াও আরো কয়েকটি বাজার থেকে বিভিন্ন নম্বরে ১৬/১০/২০২৫ তারিখ ৯১০০ টাকা,
১৭/১০/২০২৫ তারিখ ১০০০০ টাকা, ১৯/১০/২০২৫ তারিখ ১০১৫০ টাকা ও ৫০৭০ টাকা। ১০/১১/২০২৫ তারিখ ৬০৯০ টাকা, ১৮/১১/২০২৫ তারিখ ৫০৭০ টাকা, ১৯/১১/২০২৫ তারিখ ১০১৫০ টাকা, ২০/১১/২০২৫ তারিখ ৩০৪০ টাকা,
( ০১৭৩৭-৩২৮৭৪৫ নং এজন্ট নম্বর) ২৫ হাজার ৩৩৫ টাকা এবং (০১৩২৩-৪৪২৪০৬ নং এজন্ট নম্বর) থেকে ১০ হাজার ১৫০ টাকা। সর্বমোট ৬ লাখ ৯৬ হাজার ২৯৫ টাকা। এসব টাকা হাতিয়ে নিলেও দীর্ঘদিন অতিবাহিত হলেও ঘটক তাকে বিয়ে দিতে পারেনি। এখন টাকাও ফেরত দিচ্ছে না। এবিষয়ে জানতে চাইলে তানোর থানার ডিউটি অফিসার বলেন,অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

এবিষয়ে জানতে চাইলে আব্দুল লতিফ ওরফে ভোলা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে ফাঁসানোর জন্য অভিযোগ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category