• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভয়াবহ বজ্রপাতের আঘাতে নিহত ২, গুরুতর আহত ২

তাজমিনুল তরুন, ঠাকুরগাঁও প্রতিনিধি: / ৮৩ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

তাজমিনুল তরুন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ভয়াবহ বজ্রপাতে দুইজন নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের একটি মুদি দোকানে কয়েকজন বসে থাকা অবস্থায় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই চারজন আহত হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হলে দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন কুশারীগাঁও গ্রামের মুদি দোকান মালিক মহেন রায়ের স্ত্রী শান্তি রানী এবং একই গ্রামের মৃত বেয়ারু রামের ছেলে সুয়ের রাম।
গুরুতর আহতরা হলেন একই গ্রামের টেপরা ও শাহলন। তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।
বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচে বা টিনের স্থাপনার আশপাশে অবস্থান না করে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category