• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
Headline
কুমিল্লা আদালতে বিচার চলাকালীন সাংবাদিকের উপর হামলা, ওয়ারেন্ট ও জি.আর মামলা থাকা সত্ত্বেও আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ: আসামির কল রেকর্ড ফাঁস ঝালকাঠির সড়ক দখল করে ভ্যানে সবজি-ফল বিক্রি, বাড়ছে জনদুর্ভোগ কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি গাজীপুরের শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগের জেলার নেতা গ্রেপ্তার, সঙ্গে এক সহযোগী দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার দামকুড়া থানায় দুই ব্যক্তিকে আটকের ঘটনা জানতে চাওয়ায় সাংবাদিককে মেজাজ দেখালো এসআই আসরাফুল কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, সহযোগী পলাতক। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ: ডাঃ শাহাদাত হোসেন জামালপুরে ভারতীয় মদ২১৭ বোতল উদ্ধার, ছাত্রদল নেতা সহ ৫ জন আটক বাংলাদেশ প্রেসক্লাব, চট্টগ্রাম বিভাগীয় কমিটির উন্নয়ন সভা উপলক্ষে প্রস্তুতি ও মতবিনিময় সভা

ঝালকাঠিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি জুলফিকার আলী

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:- / ৮২ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঝালকাঠির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ ও আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে তিনি ঝালকাঠি শহরের শ্রী শ্রী মদনমোহন আখড়াবাড়ি মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং দুর্গোৎসব উদযাপনে সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় ডিআইজি মো. জুলফিকার আলী বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে, নিরাপদে ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখবে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

তিনি আরও বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। উৎসব চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এসএম বাইজিদ ইবনে আকবর, ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সহসভাপতি নির্মল চন্দ্র দে (তরুণী), সাধারণ সম্পাদক অলোক সাহা, শ্রী শ্রী মদনমোহন আখড়াবাড়ি মন্দির কমিটির সদস্যবৃন্দ এবং ভক্তরা।

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category