• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ১০৭ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ ২৪ মে (রবিবার) থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে ১০ (দশ) কেজি হারে এই চাল প্রদান করা হচ্ছে।
বিনামূল্যে এই চাল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক এএইচএম বাচ্চু এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন। এছাড়াও জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, আসন্ন ঈদুল আজহায় যেন কোনো দরিদ্র ও দুস্থ পরিবার খাদ্যের কষ্টে না ভোগে, সেজন্য সরকারের এই মানবিক সহায়তা সঠিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। জনগণের এই সংকটে দলের নেতা-কর্মীরা সবসময় পাশে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বরে আজ ২৪ মে ও আগামীকাল ২৫ মে দুই দিনব্যাপী এই চাল বিতরণ কার্যক্রম চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category