• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

চাঁপাইনবাবগঞ্জে ১৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ১৩০ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, জিডি নং-০৬, তারিখ ০৩ মে ২০২৬ এবংজিআর-১৯০/২০২৬ মূলে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) পলাশ অধিকারীর নেতৃত্বে একটি টিম রোববার (৩ মে) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে সদর থানাধীন পৌরসভার রেলবাগান প্রান্তিকপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় একটি বসতবাড়ি থেকে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—সদর উপজেলার হুজরাপুর রেলবাগান প্রান্তিকপাড়া গ্রামের মোঃ ইমন আলী (২৫) ও একই এলাকার মৃত হারুনের ছেলে মোঃ রুবেল (২৬)। পুলিশ আরও জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ইমন আলীর প্যান্টের ডান পকেট থেকে ১০০ পিস এবং রুবেলের প্যান্টের বাম পকেট থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ১৪৫ পিস, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৩ হাজার ৫০০ টাকা। পরবর্তীতে রাত ১টা ৪৫ মিনিটে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো জব্দ করা হয়। সদর মডেল থানার ইনচার্জ একরামুল হোসাইন জানান, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category