• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও পাওয়ার টিলার জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৯৭ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

দুলাল আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ইস্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প) এবং একটি মালবাহী পাওয়ার টিলার ট্রলি আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। রোববার (০৫ জুলাই ২০২৬) সকালে সীমান্তের রহনপুর খয়রাবাদ নামক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ৫ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক সকাল ০৮:৫৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত রহনপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল মান্নান এর নেতৃত্বে রহনপুর খয়রাবাদ নামক স্থানে পরিচালিত এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৮৩ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং ০১ টি মালবাহী পাওয়ার টিলার ট্রলি আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও যানবাহনের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পারাপার, গরু ও মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই সর্বাত্মক ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category