• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

গাজীপুরে আবাসিক হোটেল থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ১৭ জন গ্রেফতার

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : / ২০৪ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন তেলিপাড়া এলাকার তাজমহল আবাসিক হোটেল থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ৩০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ২৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানা পুলিশের একটি দল তেলিপাড়া সাকিনস্থ তাজমহল আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে হোটেল ম্যানেজার, স্টাফসহ মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাসন থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলাটি বাসন থানা মামলা নং-৩৫, তারিখ-৩০/১২/২০২৫ ইং, ধারা- মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ১১/১২/১৩ ধারায় দায়ের করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে হোটেলের ম্যানেজার ও কর্মচারী ছাড়াও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত নারী ও পুরুষ রয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হলো, শাকিল আহমেদ (৩৮), মোঃ বাদশা (২৫), মোঃ সবুজ (২৩), মোঃ শাকিল (৩২), মামুন (৩০), মোঃ শরিফুল ইসলাম (৩৯), সাকিবা (৩৫), কাজল (৩০), স্বপ্না (১৯), শারমিন (২৫), সুমাইয়া (১৯), শান্তা (১৯), রেশমা আক্তার অন্তরা (২৮), পপি (২৮), ফাতেমা (১৯), সাদিয়া আক্তার মুন (১৯) ও সালমা আক্তার (২৪)।

বাসন থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category