• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন নিয়ামতপুরে তেল নিতে গিয়ে পুলিশের ওপর হামলা, আটক ১ মহাদেবপুরে কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার নওগাঁয় তিন থানায় পৃথক মাদকবিরোধী অভিযান: মদ, ট্যাবলেট ও গাঁজাসহ গ্রেফতার ৪ ভৈরবে ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম মহোদয়ের হাতে ভাত খেলেন কুলিয়ারচরের ইনু মিয়া রেলওয়ের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার ও গভীর ষড়যন্ত্রের অভিযোগ কালীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু। বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত।

গাজীপুরের শ্রীপুরে ব্যাটমিন্টন খেলা নিয়ে ঝগড়ার ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : / ১৪৭ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে ব্যাটমিন্টন খেলা নিয়ে ঝগড়ার সময় ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত সাবিনা ইয়াসমিন (৩৫) ওই গ্রামের শৌকত হোসেনের স্ত্রী। আর অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের মো. সামসুদ্দিনের ছেলে সুজন (৩০)।

নিহতের স্বামী জানান, বাড়ির পাশে ছোট ছেলেরা ব্যাটমিন্টন খেলছিল। তার ছেলে শাওন খেলার মাঠের পাশে বসে খেলা দেখছিল। রাত ৯টার সময় ছেলেদের খেলা বন্ধ করতে বলে। এসময় বিদ্যুতের তার ছিড়ে পাশের বাতি নিভে যায়। এতে সুজন ক্ষিপ্ত হয়ে আমার ছেলে শাওনকে মারতে থাকে। ছেলেকে রক্ষা করতে সাবিনা এগিয়ে যান। উত্তেজিত সুজন আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। পর মহূর্তে সাবিনা অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে মাওনা চৌরাস্তার আলহেড়া হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপ পরিদর্শক লাল চান জানান, রাতে হাসপাতাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category