• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

গাজীপুরের শ্রীপুরে দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় ভিক্ষুক নিহত

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার: / ৩১৯ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার:

গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় এক ভিক্ষুক নিহত হয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে শ্রীপুর উপজেলার জৈনা বাজার বাসস্ট্যান্ড এলাকার ফুটওভার ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভিক্ষুকের নাম হারেস ওরফে বাঘা (৭০)। তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের লাল পুকুরপাড় এলাকার বাসিন্দা নূর বক্সের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভিক্ষা শেষে বিকেলে হারেস ওরফে বাঘা ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার চেষ্টা করেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনার পর পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category