• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Headline
আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ

গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেনে কাটা যুবকের মরদেহ উদ্ধার

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : / ২৭৯ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার গাড়ারণ গ্রামে রেলের পিলার নম্বর ৩৩২/৮ ও ৩৩২/৯-এর মাঝামাঝি এলাকার রেললাইনের পাশে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বুধবার সকালে উপজেলার গাড়ারণ গ্রামে রেলের পিলার নম্বর ৩৩২/৮ ও ৩৩২/৯-এর মাঝামাঝি এলাকার রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন তারা। তাদের ধারণা, রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে, দুপুর পর্যন্ত কেউ তাকে শনাক্ত করতে পারেননি। 

রেলপথের কিম্যান জাহাঙ্গীর বলেন, ‘সকালে স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে আমাকে জানান। আমি ঘটনাস্থলে এসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করি।’

শ্রীপুরে কর্তব্যরত স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, ‘স্টেশনের উত্তর দিকে গাড়ারণ এলাকায় রেললাইনের ওপর এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়েছি। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ব্যবস্থা নেবে।’

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শত (এএসআই) রমিজুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category