• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযান বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোনসহ ১ যুবক গ্রেফতার

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : / ২৩৮ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুর মহানগরীর টঙ্গীতে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোনসহ এক যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ বিভাগ, জিএমপি। এ সময় তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির মোট ২৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৭৬ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামি হলো মেহেদী হাসান (১৯)। সে ভোলা জেলার দৌলতখাঁ থানার বাংলাবাজার এলাকার মৃত সজিবের ছেলে। বর্তমানে টঙ্গী পূর্ব থানার বৌ-বাজার এলাকায় ভাসমান হিসেবে বসবাস করছিল।

মামলার বাদী এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম জানান, মহানগর গোয়েন্দা বিভাগ, জিএমপি’র সাধারণ ডায়েরী নং-৩৭৭, তারিখ ১৪ মে ২০২৬ ইং-এর ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) সৈয়দ মিজানুর ইসলামের নেতৃত্বে ডিবি দক্ষিণ বিভাগের একটি টিম টঙ্গী এলাকায় মাদক, অস্ত্র ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টঙ্গী বাজারের সবুরা মার্কেট এলাকায় ‘ম্যাক মোবাইল সেলস এন্ড সার্ভিসিং সেন্টার’-এর সামনে এক ব্যক্তি চোরাই মোবাইল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে মেহেদী হাসানকে আটক করা হয়।

তল্লাশিকালে তার হাতে থাকা একটি কালো স্কুল ব্যাগ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে রয়েছে স্যামসাং, ভিভো, অপ্পো, রিয়েলমি, আইফোন, টেকনো, আইটেল, উইকোসহ বিভিন্ন কোম্পানির অ্যান্ড্রয়েড ও বাটন ফোন।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া অধিকাংশ মোবাইল ফোন লক অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে আইএমইআই নম্বর যাচাই করা সম্ভব হয়নি। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করে যে, সে টঙ্গী বাজার ও আশপাশ এলাকা থেকে চোরাই মোবাইল সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করত।

এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় ১৮৬০ সালের পেনাল কোডের ৪১১ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং তার সঙ্গে জড়িত অন্যান্য চোরাই মোবাইল ব্যবসায়ীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category