• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন নিয়ামতপুরে তেল নিতে গিয়ে পুলিশের ওপর হামলা, আটক ১ মহাদেবপুরে কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার নওগাঁয় তিন থানায় পৃথক মাদকবিরোধী অভিযান: মদ, ট্যাবলেট ও গাঁজাসহ গ্রেফতার ৪ ভৈরবে ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম মহোদয়ের হাতে ভাত খেলেন কুলিয়ারচরের ইনু মিয়া রেলওয়ের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার ও গভীর ষড়যন্ত্রের অভিযোগ কালীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু। বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত।

খবরের ফেড়িওয়ালা আদমদীঘির মোকলেছ আর নেই

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ / ১৫১ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
সকালের আলো ফুটলেই নিত্য নতুন খবরের পসরা নিয়ে কলিং বেল বাজাতো খবরের ফেড়িওয়ালা মোকলেছার রহমান সাখিদার। আজ সে নিজেই খবর হয়ে গেল। আর কখনও আদমদীঘির সংবাদপত্র পাঠকদের কাছে খবরের কাগজ নিয়ে সূর্যোদয়ের সাথে সাথে পৌঁছাবে না মোকলেছার রহমান। গত শনিবার রাত ১২ টায় বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের সংবাদপত্র বিতরণকারী মোকলেছার রহমান (৬৫) মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি …….রাজেউন)। মোকলেছার রহমান উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত ময়েজ সাখিদারের ছেলে। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বগুড়া-৩ আসনের সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার সহ রাজনৈতিক বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও উপজেলার সকল সাংবাদিকবৃন্দ। রোববার বাদ জোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category