• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Headline
তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য রেলি প্রদর্শন। নওগাঁয় সড়ক পরিবহন আইনের হত্যা মামলায় র‍্যাবের হাতে আসামি গ্রেপ্তার ফুলবাড়ীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালিতে হামলার প্রতিবাদের সংবাদ সম্মেলন  কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংকটের মধ্যেও সাফল্য ,কমেছে ভোগান্তি ও চিকিৎসা ব্যয় কুলিয়ারচরে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক কমান্ডারের পরিবারের পাশে প্রতিমন্ত্রী শরীফুল আলম কালের নতুন সংবাদ এর ১১ বছরে পদার্পণ উপলক্ষে কিশোরগঞ্জে গুণী সাংবাদিক সম্মাননা প্রদান পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৮ পরিবারে বিনামূল্যে গরু বিতরণ নাচোলে আত্রাইয়ে শিক্ষকের আঘাতে আহত ছাত্রী, অভিযোগের পর বাড়িতে হামলার অভিযোগ কয়রায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে আহত সান্তাহারে চলন্ত ট্রেনে নারী যাত্রী ধর্ষণের ঘটনায় রেলওয়ে থানা মামলা দায়ের

কুলিয়ারচরে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক কমান্ডারের পরিবারের পাশে প্রতিমন্ত্রী শরীফুল আলম

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: / ৪২ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ছোট ছয়সূতী গ্রামের বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা, সমাজসেবক ও কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি মো. এনামুল হক কমান্ডারের মৃত্যুসংবাদ পেয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি।
বুধবার (১ সেপ্টেম্বর) বৃষ্টির মধ্যেই মরহুম এনামুল হক কমান্ডারের বাড়িতে ছুটে যান প্রতিমন্ত্রী। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান এবং স্বজনদের সার্বিক খোঁজখবর নেন।
প্রিয়জন হারানোর শোকে ভেঙে পড়া পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি প্রতিমন্ত্রী তাঁদের এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন। তিনি মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।
এ সময় প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক কমান্ডার ছিলেন একজন সৎ, দেশপ্রেমিক ও নিবেদিতপ্রাণ মানুষ। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং স্বাধীনতার পর সমাজসেবায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা কুলিয়ারচরবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যু শুধু পরিবারের জন্য নয়, পুরো কুলিয়ারচরবাসীর জন্যই অপূরণীয় ক্ষতি।
প্রতিমন্ত্রী আরও বলেন, এনামুল হক কমান্ডারের মতো নিবেদিতপ্রাণ মুক্তিযোদ্ধার চলে যাওয়া জাতির জন্যও বেদনাদায়ক। তাঁর সততা, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দীর্ঘদিন মুক্তিযুদ্ধের চেতনা, মানবিক মূল্যবোধ ও সমাজসেবায় নিজেকে নিয়োজিত রাখা এনামুল হক কমান্ডারের মৃত্যুতে কুলিয়ারচর হারিয়েছে একজন সাহসী মুক্তিযোদ্ধা, দক্ষ সংগঠক ও শ্রদ্ধাভাজন অভিভাবককে। তাঁর কর্ম, আদর্শ ও দেশপ্রেম স্থানীয় মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category