• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
Headline
কুমিল্লা আদালতে বিচার চলাকালীন সাংবাদিকের উপর হামলা, ওয়ারেন্ট ও জি.আর মামলা থাকা সত্ত্বেও আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ: আসামির কল রেকর্ড ফাঁস ঝালকাঠির সড়ক দখল করে ভ্যানে সবজি-ফল বিক্রি, বাড়ছে জনদুর্ভোগ কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি গাজীপুরের শ্রীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগের জেলার নেতা গ্রেপ্তার, সঙ্গে এক সহযোগী দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার দামকুড়া থানায় দুই ব্যক্তিকে আটকের ঘটনা জানতে চাওয়ায় সাংবাদিককে মেজাজ দেখালো এসআই আসরাফুল কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, সহযোগী পলাতক। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ: ডাঃ শাহাদাত হোসেন জামালপুরে ভারতীয় মদ২১৭ বোতল উদ্ধার, ছাত্রদল নেতা সহ ৫ জন আটক বাংলাদেশ প্রেসক্লাব, চট্টগ্রাম বিভাগীয় কমিটির উন্নয়ন সভা উপলক্ষে প্রস্তুতি ও মতবিনিময় সভা

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ১৫ জনের নাম উল্লেখ করে মামলা

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে কুলিয়ারচর থানায় মামলা করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) মামলাটি দায়ের করেন কুলিয়ারচর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম (৩৮)। মামলার নম্বর ০৯।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ছাত্রলীগের ব্যানার নিয়ে একটি গ্রামীণ সড়কে মিছিল করছেন। এ সময় তাঁদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায়।
গত ১১ অক্টোবর বিকেলে কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালিদ আহমেদ রবিন তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিছিলের ভিডিও ও একটি পোস্ট শেয়ার করেন। পোস্টে তিনি দাবি করেন, কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের নির্দেশনায় গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ওই পোস্টে তিনি আরও লেখেন, মামলা ও নিষেধাজ্ঞা দিয়ে আদর্শিক চেতনাকে দমিয়ে রাখা যাবে না এবং তাঁদের রাজনৈতিক আন্দোলন রাজপথেই অব্যাহত থাকবে।
এদিকে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমনও তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিছিলের ভিডিও ও পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালিদ আহমেদ রবিনসহ স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী সিরাজুল ইসলাম গত ১১ অক্টোবর দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুর ফকিরপাড়া থেকে বাড়ি ফেরার পথে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুর এলাকার শান্তি মোড়ে পৌঁছান। এ সময় তিনি নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের স্লোগান দিয়ে মিছিল করতে দেখেন বলে এজাহারে উল্লেখ করেন।
এজাহারে আরও বলা হয়, মিছিলকারীরা শেখ হাসিনার দেশে ফেরার পক্ষে এবং বিভিন্ন রাজনৈতিক বিষয়ে স্লোগান দেন। পরে মিছিলটি শান্তি মোড় থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে গিয়ে ছত্রভঙ্গ হয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডকে উৎসাহিত করা, জননিরাপত্তা ও রাষ্ট্রের সংহতি বিনষ্টের উদ্দেশ্যে ষড়যন্ত্র ও প্ররোচনা সৃষ্টির অভিযোগও আনা হয়েছে মামলায়।
মামলায় গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব গোবরিয়া গ্রামের খাইরুল (২৮), আবু বাক্কার (৫০), অনিক (২৫), মারুফ (২৪), কামাল (২৫), ছোটন (২৫), মুরাদ (২৪), পাভেল (২৬), মুস্তাকিন (২৬), আনু মিয়া (২৫), সাদেক (২৬), রাকিব (৩২), রাহুল (২৮), মাসুম (৩৫) ও বাবলুকে (২৫) আসামি করা হয়েছে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও যাচাই করে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category