• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

কুলিয়ারচরে আঞ্চলিক মহাসড়ক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) / ১১২ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আঞ্চলিক মহাসড়ক থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে ভৈরব হাইওয়ে পুলিশ। যুবকের মৃত্যু হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনায় হয়েছে, তা নিয়ে দেখা দিয়েছে রহস্য।

সোমবার ভোরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার গণখকালী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় যুবকের পরনে শুধু একটি প্যান্ট ছিল। গায়ে কোনো কাপড় ছিল না। এ কারণে মৃত্যুর ঘটনাকে ঘিরে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, শেষ রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে যেতে পারে। আবার কোনো যানবাহনের চাপায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

তবে যুবকের শরীরে পোশাক না থাকা এবং তার পরিচয় শনাক্ত না হওয়ায় ঘটনাটি আরও রহস্যজনক হয়ে উঠেছে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃ*ত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এছাড়া মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, কিশোরগঞ্জ থেকে পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে আসছে। তারা ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা করবে। পরিচয় শনাক্ত করা গেলে তার বাসস্থান, যাতায়াতের উদ্দেশ্য এবং মৃ*ত্যুর আগে তার গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে।

ঘটনাটি তদন্ত করছে ভৈরব হাইওয়ে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category