• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

কয়রা ১৬৫ ‘বাঘ বিধবা’ নারীর মাঝে ঈদ উপহার বিতরণ

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:- / ১১৫ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খুলনার কয়রা উপজেলায় ১৬৫ জন ‘বাঘ বিধবা’ নারীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (৮ মার্চ) কয়রা উপজেলার কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে ইনিশিয়েটিভ ফ্রেমওয়ার্ক ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইএফএসডি) এর উদ্যোগে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর ও জেড নিউজের সম্পাদক আমিরুল ইসলাম কাগজী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফএসডির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান ও নির্বাহী পরিচালক আব্দুল্লাহ শাহরিয়ার বিজয়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম কাগজী বলেন, “সুন্দরবনসংলগ্ন অঞ্চলের অনেক পরিবার বাঘের আক্রমণে প্রিয়জন হারিয়ে অসহায় হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে আমি কয়রা অঞ্চলের এই বাঘ বিধবা নারীদের নিয়ে কাজ করছি। এক সময় দেখেছি আমার বাসার আশপাশের অনেক নারীর স্বামী কর্মরত অবস্থায় বাঘের আক্রমণে মৃত্যুবরণ করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই তাদের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা পেয়েছি।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী বলেন, “বাঘ বিধবা নারীরা আমাদের সমাজের একটি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। তাদের পক্ষ থেকে সরকারের কাছে নানা অভিযোগ ও সমস্যার কথা আসে এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা সেগুলো সমাধানের চেষ্টা করে থাকি।”

আইএফএসডির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, “আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আমরা কয়রা অঞ্চলের বাঘ বিধবা নারীদের পাশে দাঁড়ানোর একটি ছোট উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও তাদের আর্থসামাজিক উন্নয়নে আইএফএসডি কাজ করে যাবে।”

আইএফএসডির নির্বাহী পরিচালক আব্দুল্লাহ শাহরিয়ার বিজয় বলেন, “বাঘ বিধবা নারীদের জীবন সংগ্রাম অত্যন্ত কঠিন। তাদের জীবনে স্বাবলম্বিতা ও মর্যাদা ফিরিয়ে আনতে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও বাড়ানো জরুরি।”

প্রধান বক্তা কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম বলেন, “সুন্দরবন উপকূলীয় অঞ্চলের বাঘ বিধবাদের জীবন বাস্তবতা অত্যন্ত কঠিন। তাদের দুঃখ-কষ্ট সমাজের সামনে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

বিশেষ অতিথি আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান বলেন, “মানবিক দায়বদ্ধতা থেকেই এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে কয়রা উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কয়রা অঞ্চলের ১৬৫ জন বাঘ বিধবা নারীর হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন উপহার প্রাপ্ত বাঘ বিধবা নারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category