• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

কয়রায় ইয়াবা সহ জনতার হাতে আটক ১

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:- / ৮৭ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:- খুলনার কয়রা উপজেলার উত্তর বেতকাশী ইউনিয়নের পদ্মপুকুর ফুলতলা বাজারে ৪ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় জনতা।
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার আনমানিক রাত ৮ টা ৪০ মিনিটে
উত্তর বেতকাশি, পদ্মপুকুর ফুলতলা বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় হানিফ কারিকর (পিতা- নুরুল কারিগর, গ্রাম- পদ্মপুকুর) কে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা পলিথিনে মোড়ানো ৪ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদের সময় আটক হানিফ কারিগর স্বীকার করে সে নিজে সেবন করে এবং টুকটাক বিক্রিও করে। সে আরো জানায়, তার মাল সাপ্লাই দেয় নুর জামান ও রহমান সহ কয়েকজন। তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।

পরে তাকে স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় কয়রা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কয়রা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, পদ্মপুকুর বিনাপানী এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি যুব সমাজকে টার্গেট করে ইয়াবা ব্যবসা চালাচ্ছে। জনতার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category