• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার-২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ১৫৮ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে চুরি যাওয়া তথ্য প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার সহ দুই চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার রাতে আদমদীঘি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউপির উলিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাসিফ (১৯) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার তালশন গ্রামের আব্দুর রহমান বাবুর ছেলে রায়হান (১৯)।
আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত শনিবার গভীর রাতে আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের জানালার লোহার শিক ভেঙে দুর্বৃত্তরা কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও মনিটর চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে রোববার রাতে আদমদীঘি বাজার থেকে দুই চোরকে গ্রেপ্তার করেন। তাদের জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্য মতে, বগুড়া সদর এলাকার গোদারপাড়া বাজারে অবস্থিত এক ব্যাংক কর্মকর্তার বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া মারুফ নামের এক যুবকের কাছ থেকে চুরি যাওয়া সকল মালামাল উদ্ধার করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, পুলিশ অল্প সময়ের মধ্যেই চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সোমবার দুপুরে তাদের বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category