• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Headline
আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ

আদমদীঘিতে শৈত প্রবাহের ফলে বীজতলা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ / ২২১ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় বগুড়ার আদমদীঘিতে গত কয়েক দিনের শৈত প্রবাহের ফলে জনদুর্ভোগের পাশাপাশি বীজতলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গত কয়েকদিন সূর্যের দেখা নেই সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টির মত কুয়াশা পড়ায় আদমদীঘি উপজেলায় মানুষের রোগ বালাই যেমনটা বেড়েছে তেমনি কুয়াশায় রবি শস্যের ক্ষেত ও বীজতলায় ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে আবহাওয়া ও শৈত প্রবাহের কারণে কৃষকরা বীজতলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
আদমদীঘি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৬ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় সাড়ে ৮ হাজার হেক্টর জমিতে আলু, সরিষা, গম, ভুট্রা, কাঁচা মরিচ, শাকসবজি চাষসহ এ বছর প্রায় সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে ইরি বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগাম প্রস্তুতি হিসেবে ইরি বোরো বীজতলা বপন করা হয়েছে। গত কয়েকদিনের শৈত্য প্রবাহ ও গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশা আর তীব্র শীতের কারণে রবিশস্য ক্ষতির পাশাপাশি সদ্য রোপনকৃত বীজতলা লালচে হয়ে যাচ্ছে। কৃষকরা তাদের বীজতলা রক্ষা করতে কৃষি অফিসের পরামর্শক্রমে বীজতলা গুলো সাদা পলিথিন দিয়ে ঢেকে রেখেছে। এভাবে যদি শৈত প্রবাহ ঘন কুয়াশা ও গুড়ি গুড়ি বৃষ্টি হয় তাহলে বীজতলা পুরোটা নষ্টের পাশাপাশি ইরি বোরো চাষ নিয়ে শংকায় পড়বে কৃষকরা। আদমদীঘি উপজেলা সদরের কৃষক জিল্লুর রহমান, আনোয়ার হোসাইন, জাহাঙ্গীর আলম, হেদায়েতুল ইসলাম উজ্জ্বলসহ অনেক কৃষকরা জানান, চলতি মৌসুমের শুরুতে তেমন কোন শীত লক্ষ্য করা যায়নি। তবে গত প্রায় দুই সপ্তাহ হচ্ছে ব্যাপক হারে শৈত প্রবাহ শুরু হয়েছে। এই তীব্র শৈত প্রবাহের কারণে আমাদের ইরি ধানের বীজতলার গাছগুলো লালচে রঙের হয়ে মরে যাচ্ছে। শৈত প্রবাহ দীর্ঘ দিন ধরে থাকলে আমাদের ইরি ধান রোপনে ব্যাপক সমস্যার সৃষ্টি হবে ও আমরা ক্ষতির সম্মুখীন হব।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম জানান,আমরা মাঠ পর্যায়ে কৃষকদের ইরি ধানের বীজতলার উপরে পলিথন দিয়ে ঢেকে রাখা সহ নানা ধরনের পরামর্শ দিয়ে আসছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category