• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

এক বছর বয়সী শিশুর হৃদরোগের চিকিৎসায় দেশবাসীর কাছে আর্থিক সহায়তার আবেদন

নিজস্ব প্রতিবেদক। / ৯৩ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় এক বছর বয়সী এক শিশু হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির হৃদপিণ্ডে ছিদ্র রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। উন্নত চিকিৎসা, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী ব্যয়বহুল অস্ত্রোপচারের আশঙ্কায় শিশুটির পরিবার বর্তমানে চরম আর্থিক সংকটে পড়েছে।
শিশুটির বাবা মোঃ ইসমাইল হোসেন, একজন সাংবাদিক জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার নাচোল প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি জানান, সীমিত আয়ের কারণে সন্তানের প্রয়োজনীয় উন্নত চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।
একজন অসহায় পিতা হিসেবে তিনি দেশের বিত্তবান ব্যক্তি, মানবিক ও সমাজসেবী সংগঠন, প্রবাসী বাংলাদেশি এবং সর্বস্তরের মানুষের কাছে তার একমাত্র অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা কামনা করেছেন।
তিনি বলেন, “আমার সন্তানের সুস্থতার জন্য আপনাদের সামান্য সহযোগিতাও আমাদের পরিবারের জন্য অনেক বড় আশীর্বাদ হয়ে আসতে পারে। আমি আমার সন্তানের জীবন বাঁচাতে দেশের সকল মানুষের কাছে আন্তরিকভাবে সহযোগিতা কামনা করছি।”
শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজন ৪-৫ লক্ষ টাকা, পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা কার্যক্রম চালিয়ে যেতে পরিবারটির আর্থিক সহায়তা প্রয়োজন।
মানবিক সহায়তার জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন শিশুটির বাবা।
সহায়তার জন্য যোগাযোগ
মোঃ ইসমাইল হোসেন
সাংবাদিক নাচোল প্রতিনিধি
জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকা
ঠিকানা: নাচোল, চাঁপাইনবাবগঞ্জ
মোবাইল: ০১৩১০-২৯০৩৭০ বিকাশ পারশোনাল…………………………
/নগদ/
…০১৭২৪৪০৫৮২৯…………………….
আপনার সামান্য সহযোগিতায় বাঁচতে পারে একটি নিষ্পাপ শিশুর জীবন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category