• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

আদমদীঘিতে ডোবা থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৩৬১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে সড়কের পাশের ডোবা থেকে একটি অজ্ঞাত গলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার সান্তাহার ইউনিয়নের দরিয়াপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে এখন পর্যন্ত লাশেরই পরিচয় মিলেনি।
আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দরিয়াপুর গ্রামে নওগাঁ-নাটোর বাইপাস সড়কে পশ্চিম পাশের ডোবা থেকে অজ্ঞাত একটি গলিত মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ১০ জানুয়ারী এই ঘটনাস্থল থেকে মাত্র ১৫০-২০০ গজ দক্ষিন পার্শ্বে জনৈক লছিরের বাগান এলাকায় ২৮ বছর বয়সী আরেক অজ্ঞাত যুবকের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। এনিয়ে পাশাপশি দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে আদমদীঘি থানার সাব-ইন্সপেক্টর (এস আই) ফেরদৌস আলী বলেন, খবর পেয়ে গলিত লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে কোনো মাংশ না থাকায় এটি ছেলে নাকি মেয়ে তা শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটি ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category