• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
Headline
কুলিয়ারচরে শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ইউপি নির্বাচন ঘিরে বদলগাছীর ৪ নম্বর ওয়ার্ডে জামায়াতের প্রার্থী ঘোষণা মেম্বার পদে রাজেক রেজভীর নাম প্রকাশ চৌকস এসআই রূপন কুমার সরকারের নেতৃত্বে ৪৮ ঘণ্টায় চুরি যাওয়া মালামাল উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিরামপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টায় আটক-২ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালানোর চেষ্টা স্বামী আটক। গাজীপুরে ৯ কেন্দ্রে স্বস্তিতে ৯ হাজার ৫৮০ পরীক্ষার্থী। সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে চলছে বাউবির বিএ/বিএসএস পরীক্ষা। উত্তর বেদকাশীতে বৃক্ষ মেলার উদ্বোধন, উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নের কথা বললেন মনিরুল হাসান বাপ্পী ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত বিগত দুই মাস আগে নাচোল মধ্যবাজার বাবুর বাড়ি চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার ও চোর গ্রেপ্তার করেছেন নাচোল থানা পুলিশ। খুতবায় তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তোপের মুখে ইমামের পদত্যাগ

আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে চুরি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ১৫৭ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি বাজারে একটি কীটনাশক ঔষধের দোকানে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে । চোরেরা ওই দোকানের ভেন্টিলেটার ভেঙে দোকানের ভিতর প্রবেশ করে এবং দোকানে থাকা ৪ লাখ ৭৬ হাজার টাকার বিভিন্ন প্রকার কীটনাশক ও নগদ প্রায় সাড়ে ৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায় । গত মঙ্গলবার দিবাগত রাতে কালাইকুড়ি গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে আবু সাঈদ রাহীর দোকানে এই চুরির ঘটনা ঘটে ।
এ ব্যাপারে দোকান মালিক আবু সাঈদ রাহী জানান, কালাইকুড়ি বাজারে তার একটি কীটনাশক ঔষধের দোকান রয়েছে। প্রতিদিনের মত বেচাকেনা শেষ করে দোকান বন্ধ করে রাতে বাড়ি চলে যান। পরের দিন বুধবার দোকানে এসে দেখতে পান দোকানের ভেন্টিলেটার ভাঙা রয়েছে । দোকান খুলে দেখেন চোরেরা দোকানে থাকা প্রায় পৌনে পাঁচ লাখ টাকা মুল্যের কীট নাশক ও ক্যাশ বাক্স ভেঙে নগদ সাড়ে তিন হাজার টাকা চুরি করে নিয়ে গেছে । এ সময় চোরেরা তার সিসি ক্যামেরার এসডি কার্ড খুলে নিয়ে যায় । আবু সাঈদ রাহী আরও জানান বুধবার সকালে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।
এ বিষয়ে আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category