• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Headline
সুন্দরবন পশ্চিম বিভাগের সফলতা দশ মাসের অভিযানে ৪০৩ মামলায় গ্রেফতার ৩৯৪ জন অপরাধী বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা দিনাজপুরে এসডো-এর উদ্যোগে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সচেতনতামুলক কর্মসূচির উদ্বোধন হালিশহরে কিশোর-তরুণদের জিম্মি করে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ, চক্রের মূলহোতা নুরু গ্রেপ্তার উৎপাদন রেকর্ড ছুঁল দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথর খনি মধ্যপাড়া ফুলবাড়ীতে কুয়ারপুর সর্বজনীন দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন নাচোলে হাসপাতাল কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা: জিইসি মোড় থেকে আওয়ামী লীগ নেতা আবুল কাশেম আটক চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২

হালিশহরে কিশোর-তরুণদের জিম্মি করে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ, চক্রের মূলহোতা নুরু গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি: / ১৪ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর হালিশহরে কিশোর-তরুণদের জিম্মি করে যৌন নিপীড়ন, আপত্তিকর ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে আলোচিত চক্রের প্রধান অভিযুক্ত নুর হোসাইন নুরুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত ২ নভেম্বর সোমবার সন্ধ্যায় রাজধানী ঢাকার কোতোয়ালি থানাধীন বাদামতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৭ চট্টগ্রাম ও এসআরবি-১০ ঢাকার যৌথ অভিযানে এ গ্রেপ্তার সম্পন্ন হয়।
অভিযোগ রয়েছে, চক্রটি বিভিন্ন কৌশলে কিশোর-তরুণদের ফাঁদে ফেলে জিম্মি করত। পরে ভয়ভীতি দেখিয়ে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল এবং অর্থ আদায়সহ নানা অনৈতিক কাজে বাধ্য করা হতো।
ভুক্তভোগীদের অভিযোগ, ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার টাকা দাবি করা হতো। এমনকি চক্রের কথামতো চলতে বাধ্য করার অভিযোগও উঠেছে।
এ ঘটনায় গত ১২ অক্টোবর হালিশহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। মামলার এজাহারনামীয় প্রধান আসামি নুরুকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এখন এলাকাবাসী ও ভুক্তভোগীদের প্রত্যাশা, এই চক্রের সঙ্গে জড়িত অন্য সহযোগীদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে জিম্মি, ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়নের মতো ভয়াবহ অপরাধের পেছনে আর কারা জড়িত, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের দাবি উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category