• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Headline
দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক

সান্তাহারে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৩৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড় নামক স্থান থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের সদস্যরা। বৃহস্পতিবার ভোর ৫ টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দেবখন্ডা (ডাঙ্গাপাড়া বাজার) গ্রামের মৃত কুবাদ হোসেন মন্ডলের ছেলে আনিছুর রহমান (৪২) ও একই উপজেলার লালবাগ গ্রামের হাসান আলীর ছেলে বিপ্লব হোসেন (২২)।
এ বিষয়ে সান্তাহার “খ”সাকের্লের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান,
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দেহ তল্লাশি করে ফুল প্যান্টের সামনের ডান পকেটে স্কচটেপ দ্বারা মোড়ানো নীল রংয়ের জিপার যুক্ত পলি প্যাকেট মোড়ানো অবস্থা প্যাকেটে কমলা বর্ণের অ্যামফিটামিন যুক্ত ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের পর তাদেরকে দুপুরে বগুড়া জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category