• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত সান্তাহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সান্তাহারে আরসিসি দুটি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন এমপি আব্দুল মহিত তালুকদার সমবায়ে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি গঠন সম্ভব: প্রতিমন্ত্রী ফরহাদ কয়রায় জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা দিনাজপুরে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী জেলা ইজতেমা সমাপ্ত দুর্গাপুরে বিপ্লব ও সংহতি দিবসের ব্যানারে জিয়ার ছবি নেই, সমালোচনা বাংলাদেশের মাটিতে কোন স্বৈরাচার যেন জন্ম নিতে না পারে- পানিসম্পদ প্রতিমন্ত্রী, সান্তাহারে পুলিশের মাদক বিরোধী অভিযান; ৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

সান্তাহারে আরসিসি দুটি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন এমপি আব্দুল মহিত তালুকদার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৭৪ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দুটি আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে সান্তাহার পৌর শহরের সাইলো রোড থেকে তারাপুর এবং তারাপুর মেইন রোড থেকে কাজিপুর মসজিদ পর্যন্ত সড়ক ২টি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। সাইলো রোড থেকে তারাপুর পর্যন্ত ৫৫৩ মিটার সড়ক নির্মাণে ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ২৮৫ টাকা।
অন্যদিকে তারাপুর মেইন রোড থেকে কাজিপুর মসজিদ পর্যন্ত ২৪৩ মিটার সড়ক নির্মাণে ব্যায় হবে ৪৪ লাখ ৭৭ হাজার ৭০৭ টাকা। সড়ক ২টি নির্মাণে মোট ব্যয় হচ্ছে ২ কোটি ৪৪ লাখ ৫৭ হাজার ৯৯২ টাকা। সান্তাহার পৌরসভার প্রশাসক ও আদমদীঘি উপজেলার নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আক্তারুজ্জামান মিঠু, পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার, পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম জুয়েল রানা, পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল আমল, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ হোসাইন, ঠিকাদার জামিল আহসান, পৌর জাসাসের সভাপতি জামিল হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, তাঁতী দলের সভাপতি জুবায়ের হোসেন জবা, বীর বিক্রম লেফটেন্যান্ট শহীদ আহসানুল হক ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুম শাহরিয়ার, ছাত্রনেতা ফাহমিদ বিন রফিক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category