• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত সান্তাহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সান্তাহারে আরসিসি দুটি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন এমপি আব্দুল মহিত তালুকদার সমবায়ে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি গঠন সম্ভব: প্রতিমন্ত্রী ফরহাদ কয়রায় জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা দিনাজপুরে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী জেলা ইজতেমা সমাপ্ত দুর্গাপুরে বিপ্লব ও সংহতি দিবসের ব্যানারে জিয়ার ছবি নেই, সমালোচনা বাংলাদেশের মাটিতে কোন স্বৈরাচার যেন জন্ম নিতে না পারে- পানিসম্পদ প্রতিমন্ত্রী, সান্তাহারে পুলিশের মাদক বিরোধী অভিযান; ৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

বাংলাদেশের মাটিতে কোন স্বৈরাচার যেন জন্ম নিতে না পারে- পানিসম্পদ প্রতিমন্ত্রী,

কার্যনির্বাহী সম্পাদক মোছাঃ আছমা আক্তার আখি, / ৪৩ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

কার্যনির্বাহী সম্পাদক
মোছাঃ আছমা আক্তার আখি,

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বাংলাদেশের মাটিতে কোন স্বৈরাচার যেন জন্ম নিতে না পারে। এই গণতান্ত্রিক বাংলাদেশে গণতন্ত্রে ফিরিয়ে আনব এবং নতুন যেন ফ্যাসিস্ট জন্ম নিতে না পারে, এ জন্য আসুন আমরা আজকের ৭ নভেম্বরকে ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের বাংলাদেশ বিনির্মানে কাজ করবো।

আজ শনিবার ৭ নভেম্বর দুপুরে জেলা প্রশাসন আয়োজিত সরকারি অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার জুলাই আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতাকে খুন, ৪০ হাজারের মতো আমাদের ছাত্র জনতা ও শ্রমিককে পঙ্গু করেছিল। আজকে তাদের নূন্যতম কোন ধরনের সেই আত্মশুদ্ধি না হয়ে কোন ধরনের তাদের মধ্যে পরিবর্তন না হয়ে আজকে তারা আবারো দিবা স্বপ্ন দেখছেন যে তারা আবারো ফিরে আসবেন এবং এই বাংলাদেশে রাজনীতি করবেন।

প্রতিমন্ত্রী আরও বলেছেন, আগামীতে আমাদের পদ্মা সেতু হবে যা ইতোমধ্যেই একনেকে পাস করা হয়েছে। তিস্তা ব্যারেজেরও ইনশাআল্লাহ আমরা পরিকল্পনা নিয়েছি। আগামী ২৭ সালের ডিসেম্বরের মধ্যে সেখানে আমরা আমাদের কাজ সম্পন্ন করবো।
আমরা সেই ২৪ কে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী দিনে যে চিন্তা-চেতনা ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে চান, আশা করি আমরা সেইভাবে এগিয়ে যাব।

জেলা প্রশাসক শুকরিয়া পারভীন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা পুলিশ সুপার আবু সাইম, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, সিভিল সার্জন ডা.মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পাবলিক প্রসিকিউট (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল ও যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আদম সুফি প্রমূখসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category