• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
Headline
উদীয়মান সংগীতশিল্পী মেঘনা মজুমদার: সুরের জগতে এগিয়ে চলার গল্প বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬ এর শুভ উদ্বোধন, সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে, তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার কিশোরগঞ্জ সদরে পিএমকে এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছেন ৪ শতাধিক রোগী চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরাঞ্চলে নিজস্ব অর্থায়নে  ‘নৌ অ্যাম্বুলেন্স’ উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল আদমদীঘিতে গুরুত্বপূর্ণ ছয় দপ্তরে নেই প্রধান কর্মকর্তা; সেবায় স্থবিরতা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি নওগাঁয় ডিবির পৃথক অভিযানে মাদকসহ দুইজন আটক, গাঁজার গাছ উদ্ধার

শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে টিনের চালের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

আমির হোসেন সাগর স্টাফ রিপোর্টার : / ৬৪ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

আমির হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে টিনের চাল ধ্বসে পড়ে চালের নিচে চাপা পরে সিরাজুল ইসলাম (৭২) নামে এক বৃদ্ধ হয়।

গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঝরের সময় ওই দোকানের ভেতর ঘুমিয়ে ছিলেন। সেই সময় কালবৈশাখী ঝড়ের সময় তিনি ঘরের চালের নিচে চাপা পড়েন। সকালে বিষয়টি টের পেয়ে বৃদ্ধকে খোঁজাখুঁজি করার সময় মৃত অবস্থায় চালার নিচ থেকে উদ্ধার করা হয়।

নিহত সিরাজুল ইসলাম (৭২) টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কুনরা গ্রামে গাজী রহমানের ছেলে। তিনি তার ছেলে শাহিনকে নিয়ে শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের ছাতিরবাজার এলাকায় বাঁশ দিয়ে সিলিং বানানোর কাজ করতেন।

নিহতের ছেলে শাহিন জানান, সে আট থেকে দশ বছর আগে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের ছাতিরবাজার এলাকায় বাঁশ দিয়ে ঘরের সিলিং বানানোর কাজ করতেন। দেড় বছর আগে বাবা সিরাজুল ইসলামও তার সাথে এসে কাজে যোগ দেন। তিনি সিলিং তৈরির দোকানেই রাত যাপন করতেন। গত সোমবার দিবাগত রাতে কালবৈশাখী ঝড়ের সময় বাঁশের তৈরি ঘরের সিলিং ধ্বসে ঘুমিয়ে থাকা সিরাজুল ইসলাম চাপা পড়েন। স্থানীয়রা সকালে বিষয়টি তাকে জানালে তিনি ওই ঘরের চালের নিচ থেকে চাপা পড়া মৃত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে দাফনের জন্য টাঙ্গাইলের নাগরপুরে নিয়ে যান।

এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্বজনেরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category