• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১ জন আটক ও ৪০টি চোরাই মোবাইল উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ৮৩ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অভিযান চালিয়ে ৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ ১ জন আসামীকে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৪ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ০৭:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
অভিযানের বিবরণ
স্থান: সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামস্থ পাঁকা রাস্তা (সোনাপুর থেকে কানসাট যাওয়ার পথ)।
আটককৃত ব্যক্তি: মোঃ আপন হোসেন (৩২), পিতা-মোঃ বাদল, গ্রাম-সালামপুর, ডাকঘর-সোনামসজিদ, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
জব্দকৃত আলামত: ৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন।
সিজার মূল্য: ১১,৪০,০০০/- (এগার লক্ষ চল্লিশ হাজার) টাকা।
আইনি প্রক্রিয়া ও বিজিবি’র বক্তব্য
আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, “বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category