• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
Headline
নারী উদ্যোক্তার ব্যবসায় বাধা, মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ; পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন সুন্দরবনের গহিনে বনদস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, কোস্ট গার্ডের অভিযানে উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ! রাজশাহীতে সৌদিয়া পরিবহনের বাসে তল্লাশি, ২ বিদেশি পিস্তলসহ গুলি ও ম্যাগজিন উদ্ধার তানোরে থানা পুলিশের সাঁড়াশি অভিযানে যুবলীগ সভাপতি আফজাল ও আ’লীগ নেতা মিলন মৃধা গ্রেপ্তার কয়রায় অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান দেশের নার্সিং ও মিডওয়াইফারি খাতকে বিশ্ববাজারে এগিয়ে নিতে সরকারের উদ্যোগ: জিয়াউদ্দিন হায়দার গোমস্তাপুরে ৮ লিটার চো’লা’ই ম’দ ও ১০০ লিটার ও’য়া’শ সহ না’রী গ্রে’প্তা’র গাইবান্ধা সদর বল্লমঝাড়ে এম আর এগ্রো ইন্ডাস্ট্রিজের লাইসেন্স ছাড়া ময়দা উৎপাদন কার্যক্রমের উদ্বোধন। অবৈধ মাটি কাটায় বকশীগঞ্জে অভিযান, পালালেন ভেকু চালক চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

রাজশাহীতে সৌদিয়া পরিবহনের বাসে তল্লাশি, ২ বিদেশি পিস্তলসহ গুলি ও ম্যাগজিন উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ২১ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

রাজশাহী মহানগরীর সিটিহাট বাইপাস মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ রাজশাহী। সোমবার (১৬ নভেম্বর) রাত ৭টা ২০ মিনিটে মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, এসআরবি-৫ রাজশাহীর একটি আভিযানিক দল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসটিতে তল্লাশি চালায়। এ সময় বাসের মালামাল রাখার বক্সে একটি ফলের কার্টনের ভেতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন পাওয়া যায়। বাসে থাকা যাত্রীদের ভাষ্যমতে, এসআরবি সদস্যদের চেকপোস্টের খবর পেয়ে বাসটি চেকপোস্টে পৌঁছানোর আগেই এক সন্দেহভাজন যাত্রী কৌশলে পালিয়ে যায়। পরে বাসের সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই যাত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসে উঠেছিলেন। তবে তাৎক্ষণিকভাবে ওই যাত্রীর নাম-পরিচয় ও ঠিকানা জানা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।অভিযানে উদ্ধার করা অস্ত্র, গুলি ও ম্যাগজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরিমূলে হস্তান্তর করা হয়েছে। এসআরবি প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category