• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
Headline
টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

রমজানে বাজার মনিটরিংয়ে সান্তাহারে ব্যবসায়ীদের জ‌রিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৩৭৭ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

রমজান উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যো‌গে নিয়মিত বাজার মনিটরিংয়ের সময় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। সোমবার দুপুরে সান্তাহার পৌর শহরের বিভিন্ন বাজারে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, সোমবার দুপুরে অভিযানকা‌লে বাজারের ব‌্যবসায়ীদের ডেকে অধিক মুনাফা ও অবৈধ মজুতদারির বিষয়ে সতর্ক করা হয়। এ সময় নতুন বাজারে আব্দুল মান্নানের একটি মুদি দোকানে ৫ হাজার টাকা, ফলের দোকান মানিকের ১৫ শত টাকা, শিমুলের ১৫ শত টাকা, জাহাঙ্গীর আলমের ২৫ শত টাকা ও ঔষধের দোকানে নেশা জাতীয় ইনজেকশন অবৈধভাবে বিক্রির দায়ে সান্তাহার পৌর শহরের গুলশান কলোনি বেলায় হোসেনের ছেলে তোরাব আলী (৩৬) কে দুই হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। সবমিলে ওইসব ব‌্যবসায়ীদের কাছে থেকে ১২ হাজার ৫ শত টাকা জ‌রিমানার টাকা আদায় করা হয়। এছাড়া কলার দোকান পরিদর্শন করে অতিরিক্ত মূল্যে কলা বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা জানান, বাজা‌রে দ্রব‌্যমূ‌ল্যে নিয়ন্ত্রণে রাখ‌তে ভ্রাম্যামাণ আদালত অব্যাহত থাকবে। একই সঙ্গে মুনাফা‌লোভী ব‌্যবসায়ী‌দের জ‌রিমানাসহ কার্যকর ব‌্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category