• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

মান্দায় পৃথক মামলায় গ্রেপ্তার দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: / ৯৭ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলার পরানপুর উচ্চ বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক পৃথক দুই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় তাদের সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২০ জুলাই) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. ওয়াহেদ আলী স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। বরখাস্তের চিঠি সংশ্লিষ্ট দুই শিক্ষকের ঠিকানায় পাঠানো হয়েছে।

বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন—সমাজবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মাহফুজুর রহমান এবং গণিত বিষয়ের সহকারী শিক্ষক জিয়াউর হক। মাহফুজুর রহমান পরানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, মাহফুজুর রহমান একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গত ১৪ জুলাই থেকে কারাগারে রয়েছেন। বরখাস্তের আদেশে উল্লেখ করা হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনিয়মিত ছিলেন এবং বর্তমানে কারাগারে থাকায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর ১৯ ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি সরকারি বিধি অনুযায়ী প্রাপ্য ভাতা পাবেন।

অপরদিকে, গণিত বিষয়ের শিক্ষক জিয়াউর হকের বিরুদ্ধে বিদ্যালয়ের এক নারী সহকর্মী অশালীন আচরণ, মানহানিকর কর্মকাণ্ড ও মারধরের চেষ্টার অভিযোগ করেন। এ ঘটনায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তিনি গত ২১ জুন গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। একই নীতিমালার ১৯ ধারা অনুযায়ী তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়েও তিনি সরকারি বিধি অনুযায়ী প্রাপ্য ভাতা পাবেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. ওয়াহেদ আলী বলেন, দুই শিক্ষকই বর্তমানে কারাগারে রয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথীর নির্দেশনা এবং এমপিও নীতিমালা অনুসরণ করে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category