আবুল কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১ নম্বর জুঁইদন্ডী ইউনিয়নে হিলফুল ফুজুল সমাজ কল্যাণ একতা সংঘের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে মুহাম্মদ নজরুল ইসলামকে সভাপতি এবং আরফাদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের মানুষের কল্যাণে কাজ করা, পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক ঐক্য সুদৃঢ় করা এবং তরুণ সমাজকে ইতিবাচক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে।
তারা আরও বলেন, বিভিন্ন সামাজিক অনাচারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও আদর্শ সমাজ বিনির্মাণে হিলফুল ফুজুল সমাজ কল্যাণ একতা সংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন