• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

ভোলাহাট ও শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির রাতভর অভিযান, ৫০২ বোতল এস্কুফ ও ১৭৫ ইয়াবা জব্দ

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: / ৮৫ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে রাতভর পৃথক তিনটি অভিযান চালিয়ে ৫০২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কুফ সিরাপ ও ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে। এছাড়া একটি সিএনজি, একটি মোবাইল ফোন ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ আগস্ট ২০২৬ রাতে শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের পাকা সড়কে অভিযান চালিয়ে মোঃ মামুনুর রশীদ (১৯) নামে এক যুবককে আটক করে। তার কাছ থেকে ৩১০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কুফ সিরাপ, একটি সিএনজি ও একটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় রাতের অন্ধকারে আরও চারজন চোরাকারবারি পালিয়ে যায়।
দ্বিতীয় অভিযানে ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের হোসেন ভিটা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে মালিকবিহীন ১৪৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কুফ সিরাপ জব্দ করে বিজিবি।
অপরদিকে, তৃতীয় অভিযানে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কুফ সিরাপ, ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।
আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category