• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

দিনাজপুর প্রতিধি / ১৫৮ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

দিনাজপুর প্রতিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটর সাইকেলের ধাক্কায় দ্বীপ সাহা (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার রাত ৯টায় উপজেলার বারাই হাট এলাকায় দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটর সাইকেল চালক দ্বীপ সাহা (৩০) ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম কাঁটাবাড়ীর দিলীপ সাহার ছেলে ।
স্থানীয় সূত্রে জানা যায়, মুদি ব্যবসায়ী দ্বীপ সাহা ব্যবসায়ীক কাজে মোটর সাইকেল যোগে পার্শ্ববর্তী আমবাড়ী বাজারে যান। কাজ শেষে ফুলবাড়ী অভিমুখে আসার পথে বারাই হাট নামক এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা লাগলে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল শেষে পরিবারের আপত্তি না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category