• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Headline
বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। ফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধন গাজীপুরে পোশাক শ্রমিকদের কাজে যোগ না দিয়ে ফের সড়ক অবরোধ। দুই চাচাতো ভাইয়ের বিরোধের জেরে ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও সমাবেশ। ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ দিনাজপুরে প্রাকৃতিক দূর্যোগের কারণে আমন ধানের ক্ষতি পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার অভিযোগ, সাংবাদিককে হুমকি গাজীপুরের শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুরের চেষ্টা, প্রতিহত করলেন ব্যবসায়ী-বিএনপি কর্মীরা গাজীপুরের শ্রীপুরে বিকাশের আড়াই কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলিগের নেতাসহ আটক দুই, বিদেশি অস্ত্র উদ্ধার

ফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি: / ২২ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে চাঁদা না দেওয়ায় বিদ্যালয় ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় লোকজন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ফুলবাড়ী উপজেলার গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম সাজের কাছে চাঁদা দাবি করেন মাই টিভির ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি প্রধান শিক্ষক ও বিদ্যালয়কে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালান। এতে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন তাঁরা।

মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় লোকজন ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অপপ্রচার বন্ধ এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এর আগে প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম সাজ এ ঘটনায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত ফিজারুল ইসলাম ভুট্টুর বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category