• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Headline
দেশে বাড়লো জ্বালানি তেল মধ্যরাত থেকে কার্যকর পোরশায় মাদকবিরোধী অভিযানে ১০০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ১ আনোয়ারা প্রেস ক্লাবে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন। ঝালকাঠিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্ত্রী-সন্তানকে নির্যাতনের অভিযোগ ঠাকুরগাঁও ভূল্লীতে চাঁদা না পাওয়ায় সড়ক নির্মাণকাজ বন্ধ, সংঘর্ষে উত্তেজনা। কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান নওগাঁ সদরে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী: সমস্যার কথা শুনলেন এমপি জাহিদুল ইসলাম ধলু আটোয়ারী উপজেলা হলরুমে এসএসসি পরীক্ষা প্রস্তুতিমূলক সভা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত

পোরশায় মাদকবিরোধী অভিযানে ১০০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ১

মুজাহিদ হোসেন, বিশেষ প্রনিধিঃ / ৩২ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রনিধিঃ
নওগাঁর পোরশা থানায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর দিকনির্দেশনায় পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে শনিবার (১৮ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে উপজেলার ৪নং গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছি-সাপাহারগামী মহাসড়কের বালিয়াচান্দা এলাকায় একটি চেকপোস্ট পরিচালনা করা হয়।
এ সময় একটি মোটরসাইকেলকে থামিয়ে তল্লাশি করলে আরোহী মোঃ শামীম চৌধুরী (২০)-এর কাছ থেকে একটি শপিং ব্যাগের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো ১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন সুজুকি জিকসার মোটরসাইকেল, যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা, জব্দ করা হয়।
গ্রেফতারকৃত শামীম চৌধুরী নওগাঁ জেলার সাপাহার উপজেলার চন্দুরা বাবুপুর এলাকার বাসিন্দা।
পোরশা থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category