কার্যনিবাহী সম্পাদক
মোছাঃ আছমা আক্তার আখি
মাদককে না বলি সুন্দর সমাজ গরি,
এই শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের একমাত্র আত্ম মানবতার সেবায় নিয়োজিত পুকুরী ডাংগা একতা যুব সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট খেলায় যে দুটি দল তুমুল ভাবে প্রতিযোগিতা করেছেন তারা হলেন পুকুরী ডাংগা একতা যুব সংগঠন, বনাম পুকুরী ডাংগা মানবতা অগ্ৰগামী স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার বিকেলে হাফিজাবাদ ইউনিয়নের পুকুরী ডাংগা হাইস্কুল মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় দুই পক্ষের হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই- দুই গোলে ড্র হওয়ায় পরে ট্রাইফিগার গোলে পুকুরী ডাংগা একতা যুব সংগঠন, পুকুরী ডাংগা মানবতা অগ্ৰগামী স্বেচ্ছাসেবী সংগঠন কে এক শূন্য গোলে পরাজিত করে বিজয় অর্জন করেছে।
এই ফুটবল টুর্নামেন্ট খেলায় গ্রাম বাংলার নারী পুরুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পুকুরী ডাংগা একতা যুব সংগঠন এর সভাপতি মোঃ জসিম উদ্দিন, বলেন আমার লক্ষ্য হলো এই এলাকায় কোন যুবক যেন মাদকের সাথে জড়িয়ে না যায় সেই জন্য আজ এই ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজনের মধ্য দিয়ে আমরা মাদক নির্মূল করার চেষ্টা করছি।
সবাই সহযোগিতা করবে আমরা আশা করি সাফল্য হতে পারব।
খেলা শেষে বিজয়ী টিম পুকুরি ডাংগা একতা যুব সংগঠন এর হাতে উপহার ও মেডেল তুলে দেন হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।