• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

জামালপুরে ২৩ আগস্ট শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

সৈয়দ মুনিরুল হক নোবেলঃ / ১৩২ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সৈয়দ মুনিরুল হক নোবেলঃ
জামালপুরে আগামী ২৩ আগস্ট থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। জেলার ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য সৃষ্টি এবং তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার ঘটানোর লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার দুপুরে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিভিন্ন দিক ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলা ক্রীড়া সংস্থার মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান।
তিনি জানান, এবারের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জামালপুর জেলার সাতটি উপজেলা ও জামালপুর পৌরসভাসহ মোট আটটি দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতাকে ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে জামালপুর সদর উপজেলা ও মাদারগঞ্জ উপজেলা দল। আগামী ২৩ আগস্ট বিকেল ৩টায় জামালপুর স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
আয়োজকরা আশা করছেন, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে জেলার বিভিন্ন প্রান্তের প্রতিভাবান ফুটবলারদের প্রতিযোগিতামূলক খেলার সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি জামালপুরের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।
টুর্নামেন্টকে সফল করতে ক্রীড়াপ্রেমী দর্শক, খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category