• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Headline
নওগাঁর মহাদেবপুরে খেলতে গিয়ে সেপটিক ট্যাংকিতে পড়ে এক শিশুর মৃত্যু পার্বতীপুরে উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহানুর রহমান, ফুলবাড়ীতে রেখে গেলেন কর্মময় স্মৃতি বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মুকুল হোসেন সভাপতি ও ইলাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত গলার কাটা হাসিনাকে বের করার জন্য ভারত সরকার ব্যস্ত..এমপি ফজলে হুদা নওগাঁর নিয়ামতপুরে পুলিশের চেকপোস্টে আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার আদমদীঘিতে আদালতের আদেশ অমান্য করে ধান কাটার অভিযোগ, বাধা দেওয়ায় কৃষককে পিটিয়ে জখম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন কাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বি এম ডালিম তানোরে মজিবুর রহমানের নেতৃত্বে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পাঁচন্দর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

পার্বতীপুরে উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহানুর রহমান, ফুলবাড়ীতে রেখে গেলেন কর্মময় স্মৃতি

দিনাজপুর প্রতিনিধি: / ৬৩ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মো. শাহানুর রহমান। এর আগে তিনি একই জেলার ফুলবাড়ী উপজেলায় অতিরিক্ত কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত ১৫ নভেম্বর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, খামারবাড়ী, ঢাকার এক অফিস আদেশের মাধ্যমে তাঁকে ফুলবাড়ী উপজেলা থেকে পার্বতীপুর উপজেলায় উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।

মো. শাহানুর রহমান বিসিএস কৃষি ক্যাডারের ৩৬তম ব্যাচের কর্মকর্তা। তিনি দীর্ঘদিন দিনাজপুরের ঘোড়াঘাট ও ফুলবাড়ী উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে অতিরিক্ত কৃষি কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেলেও ফুলবাড়ী উপজেলায় কর্মরত ছিলেন।

তাঁর বদলির খবরে ফুলবাড়ীর কৃষক, সার ডিলার, বালাইনাশক ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন মহলের মধ্যে স্মৃতিচারণা ও আবেগঘন প্রতিক্রিয়া দেখা গেছে।

ভিমলপুর গ্রামের কৃষক রুবেল রানা বলেন, “তিনি সব সময় কৃষিবিষয়ক কাজে আমাদের সহযোগিতা করেছেন। তিনি একজন ভালো মানুষ। কৃষকদের পাশে থেকে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন।”

নবগ্রামের কৃষক বেলাল বলেন, “তিনি সব সময় আমাদের কৃষকদের সহযোগিতা করেছেন। তাঁর আচরণ ছিল মার্জিত। এমন একজন মানুষকে আমরা ফুলবাড়ীর মানুষ হারালাম।”

কর্মকালীন সময়ের অভিজ্ঞতা তুলে ধরে বিসিআইসি সার ডিলার সমীর কুমার মল্লিক বলেন, “তিনি খুবই ভালো মানুষ। সততা ও নিষ্ঠার সঙ্গে আমাদের উপজেলায় দায়িত্ব পালন করেছেন।”

বালাইনাশক কোম্পানির এক প্রতিনিধি বলেন, “তিনি ভালো মনের ও সৎ একজন মানুষ। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভালো ছিল।”

ফুলবাড়ী পেস্টিসাইড অ্যাসোসিয়েশনের সভাপতি হিটলার বাবু বলেন, “তিনি আমাদের সর্বদা সহযোগিতা করেছেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর সঙ্গে আমাদের সুসম্পর্ক ছিল।”

এ ছাড়া ৭ নম্বর শিবনগর ইউনিয়ন পরিষদের সদস্যরাও তাঁর দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও সহযোগিতাপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।

কৃষি বিভাগের দায়িত্ব পালনের পাশাপাশি মো. শাহানুর রহমান রাজারামপুর সরফউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্বও পালন করেছেন। বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি একজন সৎ ও আদর্শবান মানুষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন কর্মস্থলে তাঁর সফলতা কামনা করে তাঁরা দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

ফুলবাড়ীতে দায়িত্ব পালনকালে কৃষক ও কৃষিসংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর গড়ে ওঠা আন্তরিক সম্পর্কের কথা স্মরণ করছেন স্থানীয়রা। নতুন কর্মস্থল পার্বতীপুরে তাঁর দায়িত্ব পালন আরও সফল ও সুন্দর হোক—এমন প্রত্যাশা জানিয়েছেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category