• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নলডাঙ্গায় কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারালেন ভ্যানচালক; চালক ও ম্যানেজার আটক

নলডাঙ্গা (নাটোর)প্রতিনিধি: / ২৭৮ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

নলডাঙ্গা (নাটোর)প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গায় কাভার্ড ভ্যানের চাপায় মো. আইয়ুব আলী (৪৬) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নলডাঙ্গা থানার সামনেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া থেকে আসা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাভার্ড ভ্যান নলডাঙ্গা থানার সামনে
পৌঁছালে সেখানে অবস্থানরত আইয়ুব আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আইয়ুব আলী নলডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কুটুরিপাড়া মৃত দুখাই আলীর ছেলে।

দুর্ঘটনার পরপরই পুলিশ ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করেছে।
একই সঙ্গে ঘটনায় জড়িত কাভার্ড ভ্যান চালক শ্রী সঞ্জীব চন্দ্র দাস (৩৫) এবং ম্যানেজার মো. তৌহিদ মন্ডলকে (২০) আটক করা হয়েছে।
আটককৃত চালক সঞ্জীব চন্দ্র বগুড়ার চাটমহা হরিপুর এলাকার মৃত ক্ষিতীশ চন্দ্র দাসের ছেলে
এবং ম্যানেজার তৌহিদ বগুড়ার ঘোলা গাড়ি এলাকার আপেল মন্ডলের ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
পুলিশ ঘাতক যানটি জব্দ ও দুইজনকে আটক করেছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category