মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের পার এনায়েতপুর গ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২৭ জুন ২০২৬) বিকেল ৫টার দিকে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে মাটি কর্তনের দায়ে মানিক নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অবৈধভাবে মাটি কাটা এবং বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।