• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নওগাঁয় ডিবি’র অভিযানে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার সহ একজন আটক।

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ। / ২৪৭ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ।

ডিবি’র অভিযানে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার সহ একজন আটক। এসময় গাঁজা বহণকারী একটি পিকআপ ও জব্দ করা হয়। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একটা পিকআপ যোগে কুড়িগ্রাম থেকে গাঁজার বড় একটি চালান আসবে। এই সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পালের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁ’র একটা টীম ঢাকা রোডে অবস্থান নেয়। ডিবি’র অপর একটা টীম নওগাঁ সদর থানাধীন কিত্তিপুর বাজারে অবস্থান নেয় এবং আরেকটি টীম রাণীনগর এলাকায় অবস্থান নেয়। যাতে গাঁজাবাহী পিকআপ টি পালিয়ে যেতে না পারে। মঙ্গলবার ২০ জানুয়ারী দিনগত সন্ধা সারে ৫ টারদিকে নওগাঁ সদর উপজেলার কিত্তিপুর বাজারে সন্দেহকৃত পিকআপ টিকে থামিয়ে উপস্থিত লোকজনের সামনে পিকআপে তল্লাসী চালিয়ে মোট ৮ পোটলা গাঁজা যার ওজন ৪২ কেজি ৪০০ গ্রাম উদ্ধারসহ পিকআপ চালক আঃ সালাম ওরফে শামিম কে আটক করেন ও পিকআপটি জব্দ করেন। আটককৃত সালাম ওরফে শামিম হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার এগারো মাথা জয় মংগল গ্রামের সাহেব আলীর ছেলে। এব্যাপারে নওগাঁ জেলা পুলিশ সুপার
মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদকদ্রব্য চোরা কারবারীর সাথে আরও কেউ জড়িত আছে কিনা বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে একই সাথে মাদক বিরোধী অভিযান জোরদার করা নির্দেশনা দেওয়া হয়েছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category