• শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Headline
পঞ্চগড় মাগুরা ইউনিয়নে খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন পঞ্চগড় ১ আসনের এমপি নওশাদ জমির ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা চালক নিহত, আহত ৬ এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান সুন্দরবনে হরিণ ধরার ফাঁদসহ নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলায় অসহায় ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের জমি দখলের অভিযোগ  উদীয়মান সংগীতশিল্পী মেঘনা মজুমদার: সুরের জগতে এগিয়ে চলার গল্প বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬ এর শুভ উদ্বোধন, সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে, তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ

নওগাঁয় অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে অভিযান, মূল হোতা গ্রেফতার

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি : / ১৩২ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি :

নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার পুলিশ অনলাইন জুয়ার সঙ্গে জড়িত অন্যতম প্রধান হোতা মো. শোয়াইব মোল্লা (৩৫) কে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একটি দল সাইবার নজরদারি জোরদার করে জানতে পারে—একটি চক্র অনলাইনে জুয়ার অ্যাপ তৈরি করে এবং বিভিন্ন দেশি ও বিদেশি অনলাইন সাইটের মাধ্যমে জুয়ার আয়োজন করছে। এরই ধারাবাহিকতায় গত ২ ফেব্রুয়ারি বিকেলে নওগাঁ পৌরসভা এলাকার কাঁঠালতলী মোড় থেকে নওগাঁ পৌরসভার চকরামপুর গ্রামের বাসিন্দা মো. শোয়াইব মোল্লাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত সাইবার সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, শোয়াইব মোল্লা দীর্ঘদিন ধরে তরুণদের বিভ্রান্ত করে অনলাইন জুয়ায় সম্পৃক্ত করছিল এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত জুয়ার আয়োজন করে আসছিল। এ ঘটনায় জড়িত আরও কয়েকজনের নাম পুলিশ পেয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত শোয়াইব মোল্লার বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, অনলাইন জুয়ার কারণে এলাকায় একাধিক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও নিঃস্ব হয়ে পড়েছে। স্থানীয় সচেতন মহল অনলাইন জুয়া দমনে পুলিশ সুপারের কঠোর হস্তক্ষেপ ও নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category